আব্দুল মাতলুব জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান
বিশিষ্ট শিল্পপতি ও নিটোল গ্র“পের চেয়ারম্যান আব্দুল মাতলুবকে চেয়ারম্যান করে জাতীয় ফুটবল লীগ কমিটি গঠন করা হয়েছে ।
বুধবার ফুটবল ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপ সাধারন সম্পাদক মনজুর হোসেন মালুকে এ কমিটির সম্পাদক করা হয়েছে।
২০০৫-০৬ সালের নিটোল-টাটা জাতীয় ফুটবল লীগ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।
