জিম্বাবুয়ে সফরে না গেলে জরিমানা গুনতে হবে নিউজিল্যান্ডকে: এহসান মানি
জিম্বাবুয়েতে ক্রিকেট সফর সংক্রান্ত নিউজিল্যান্ডের অনুরোধ বাতিল করে দিয়ে আইসিসি প্রেসিডেন্ট জানিয়েছে, জিম্বাবুয়ে সফরে না গেলে নিউজিল্যান্ডকে জরিমানা গুনতে হবে।
আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি বুধবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ফিল গফকে লিখিত এক চিঠিতে জানান, আইসিসির নির্ধারিত এ সফর বাতিলের কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, নিউজিল্যান্ড যদি এ সফরে না যায় তাহলে তাদের নির্ধারিত জরিমানা গুনতে হবে।
এর আগে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিম্বাবুয়েতে ব্যাপক মানবাধিকার লংঘন হওয়ায় তারা সেখানে সফরে যাবে না। ফিল গফ একই সাথে জিম্বাবুয়েতে যে কোনও ক্রিকেট আয়োজনের বিপক্ষে মত দেন।
