২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের সেরা খেলাটাই এখন আমরা খেলছি ঃ পন্টিং

অস্ট্রেলিয়ার  জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, মঙ্গলবারের ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে ২ - ১ ব্যবধানে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমরা এখন নিজেদের সেরা খেলাটাই খেলছি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পন্টিং আরও বলেন, যদিও আমাদের সাফল্য কেবল একদিনের ম্যাচে এসেছে। তবে এ জয়  অ্যাশেজ সিরিজে আমাদের মনোবল বৃদ্ধি করবে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।

পন্টিং আরও বলেন, অস্ট্রেলিয়া দল এখন উৎকর্ষের খুব কাছাকাছি অবস্থান করছে। অ্যাশেজ সিরিজের আগে এমন অর্জন খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।

ওভালে ইংল্যান্ডকে আট উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন রিকি পন্টিং বলেন, এটা খুবই সন্তোষজনক। এ জয়  কঠিন পরিশ্রমেরই ফসল।

পন্টিং বলেন, আমাদের কঠিন সময়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার ফল আজকের এ জয়। এখন আমার মনে হচ্ছে, একটি দলের পক্ষে যতটুকু ভালো খেলা সম্ভব, আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি।

 মঙ্গলবারের ম্যাচে ইংল্যান্ডের পাঁচ উইকেটে ২২৮ রানের জবাবে অস্ট্রেলিয়ানরা ১৫ ওভার বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। উইকেট-কিপার ব্যাটস্ম্যান অ্যাডাম গিলক্রিস্ট ১২১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন।