ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ন্যাটওয়েস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ৮ উইকেটের সহজ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে ২--১ এ সিরিজ জিতলো অস্ট্রেলিয়া।
ওভালে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। অসিদের বিধ্বংসী বোলিংয়ের মুখে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৯৩ রানের মধ্যেই ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত পিটারসনের ৭৪ এবং সোলাঙ্কির ৫৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে ইংলিশরা।
২২৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গিলক্রিষ্ট ঝড়ে উড়ে যায় ইংলিশরা।
৯১ রানে হেইডেন এবং ১৮৫ রানে পন্টিং ছাড়া অসিদের কোন উইকেটই হারাতে হয়নি। বরং ১৫ ওভার বাকি থাকতেই ৩৪.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অসিরা। ১৬০ বলে ১২১ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গিলক্রিষ্ট। অধিনায়ক রিকি পন্টিং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
