২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপির পর অনুর্ধ্ব ১৬ ফুটবলের সেমিতে জায়গা করে নিল চন্ডীগড়, ঢাকা ও চট্টগ্রাম

স্বাগতিক বিকেএসপির পর মঙ্গলবার ৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চন্ডীগড় ফুটবল এসোসিয়েশন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিকেএসপিতে মঙ্গলবার ঢাকা বিভাগীয় দল ৩ - ১ গোলে রাজশাহীকে হারিয়ে বি গ্র“পের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। তিন ম্যাচে ঢাকার সংগ্রহ নয় পয়েন্ট। এই গ্র“পে চট্টগ্রাম বিভাগীয় দল ৩ - ২ গোলে সিলেটকে হারিয়ে রানার্স আপ হিসেবে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিজয়ী দলের তৌহিদ হ্যাটট্রিক করেন। সিলেটের দু’টি গোল করেন রিপন ও নূর।

গ্র“পের শেষ ম্যাচে বরিশাল ও খুলনা ২ - ২ গোলে ড্র করে। কিন্তু তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিতে উঠে গেছে চনঈগড় ফুটবল এসোসিয়েশন।

একই ভেন্যুতে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার। প্রথম সেমিফাইনালে বিকেএসপি চট্টগ্রামের এবং দ্বিতীয় সেমিতে ঢাকা চন্ডীগড়ের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার।