২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই মুহূর্তে অবসরের চিন্তা করছেন না লারা

ক্রিকেটের বরপুত্র খ্যাত ওয়েস্ট উইন্ডিজের ব্যাটসম্যান ব্রায়ান লারা বলেছেন, এ মুহূর্তে ক্রিকেট থেকে অবসরের কোন চিন্তা তার নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 04:53 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

৩৬ বছর বয়স্ক সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক লারা বলেন, এখনও আমি নিজেকে ফিট মনে করছি যদিও এ বয়সে নিজেকে ফিট রাখাটা খুবই কঠিন ব্যাপার।

লারা বলেন, যেদিন মনে হবে ‘আমার আর সামর্থ্য নেই সেদিন আমি এমনিতেই ক্রিকেট থেকে বিদায় নেব’।

লারা আরও বলেন, ওয়েস্ট উইন্ডিজ দলের হয়ে আমি আরও অনেকদিন খেলতে চাই। কবে পদত্যাগের ঘোষনা দেবেন স্কাই স্পোর্টসের এমন এক প্রশ্নের জবাবে লারা বলেন, যতদিন মনে হবে আমি দলের বোঝা নই বরং এখনও আমি কিছু দিতে পারবো ততদিনই খেলবো। যেদিন মনে হবে লারার আর দেয়ার কিছু নেই সেদিন আমি এমনিতেই চলে যাবো।