২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে নেদারল্যান্ড।
ডাবলিনে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে আরব আমিরাতকে ১৪৫ রানে হারিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে নেদারল্যান্ড।
ডাচ ওপেনার বাস জুডির্যান্টের করা ১১৬ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৮৭ রান করে নেদারল্যান্ড। জবাবে আরব আমিরাতের ইনিংস শেষ ১৪২ রানে। ডাচ পেস বোলার ড্যারেন রিক ৩৩ রানে ৩ টি উইকেট নেন।
নেদারল্যান্ড ছাড়াও বারমুডা, কানাডা, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড ২০০৭ সালের বিশ্বকাপে অংশ নেয়ার গৌরব অর্জন করেছে।
