ইংল্যান্ডের নির্বাচকরা গ্রাহাম থর্পের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।
ইংল্যান্ডের নির্বাচকরা এখন গ্রাহাম থর্পের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। অ্যাশেজ সিরিজে তিনি খেলতে পারবেন কিনা তা এ রিপোর্টের উপরই নির্ভর করবে ।
ইংল্যান্ডের প্রধান নির্বাচক ডেভিড গ্রেভিনি বলেছেন, বুধবার নির্বাচকদের মিটিংয়ে তার মেডিকেল রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সেখানেই নির্ধারিত হবে তিনি দলে থাকবেন কিনা। তবে ইনজুরি সমস্যা প্রকট হলে তাকে মাঠে নামানো হবে না বলে জানা গেছে।
