২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল বিশ্বকাপকে ঘিরে জার্মানিতে ৫০ হাজার কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি

২০০৬ সালের আগামী ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজনের বদৌলতে জার্মানিতে ৫০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জার্মানির এক সংবাদপত্র সোমবার এ তথ্য জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:36 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট অফিস ও জার্মান ফুটবল ফেডারেশনের উদ্ধৃতি দিয়ে দ্য ডেইলি ফ্রাঙ্কফুর্টার আলগেমেনি সংবাদপত্র জানায় রেস্টুরেন্ট, হোটেলসহ বিভিন্ন সেবামূলক কাজের জন্য ৫০ হাজার নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে।

২০০৬ সালে জুন-জুলাইয়ে জার্মানির ১২টি শহরে  বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।

জার্মান সরকারের ধারণা, বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে কমপক্ষে দশ লাখ লোক জার্মানি ভ্রমণ করবে বলে। ৩০ লাখ লোক স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাবে।