২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব - ১৬ ফুটবলের সেমিতে বিকেএসপি

৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব - ১৬ ফুটবল টুর্নামেন্টের এ গ্রæপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক বিকেএসপি। এদিকে বি গ্রæপে পরপর দু’টি ম্যাচ জিতে সেমিতে খেলার সম্ভাবনা উজ্জল করেছে ঢাকা বিভাগীয় দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বিকেএসপি সোমবার ৪ - ০ গোলে হারায় খুলনাকে। বিকেএসপি বি গ্রæপের রানার্স আপের সাথে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে। এছাড়া ঢাকা বিভাগীয় দল ৩ - ১ গোলে হারায় সিলেট বিভাগীয় দলকে। ঢাকা শেষ গ্রæপ ম্যাচে মঙ্গলবার রাজশাহীর বিরুদ্ধে খেলবে।

দিনের অন্যান্য খেলায় চট্টগ্রাম বিভাগীয় দল ৭ - ৪ গোলের বিশাল ব্যবধানে হারায় রাজশাহীকে। বিজয়ী দলের তৌহিদ একাই করেন ছয় গোল, অপর গোলটি করেন জিতু। রাজশাহীর চারটি গোলই আসে হাবিবের পা থেকে।

চন্ডীগড় ফুটবল এসোসিয়েশন ও বরিশাল বিভাগীয় দলের মধ্যেকার দিনের শেষ ম্যাচটি ২ - ২ গোলে ড্র হয়।