প্রথম এশিয়ান মহিলা কাবাডিতে চতুর্থস্থান অধিকার করেছে বাংলাদেশ
প্রথম এশিয়ান মহিলা কাবাডিতে বাংলাদেশ চতুর্থ স্থান লাভ করেছে। ভারতের হায়দ্রাবাদের সারুরনগরে অনুষ্ঠিত ৩য় স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ শ্রীলংকার বিরুদ্ধে ৬০ - ২০ ব্যবধানে পরাজিত হয়।
এর আগে সেমিফাইনালে বাংলাদেশ জাপানের কাছে ৩৮ - ১৪ ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে প্রথম এশিয়ান মহিলা কাবাডিতে স্বাগতিক ভারত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। সোমবার ফাইনালে তারা প্রতিদ্বন্দ্বি জাপানকে ৪০ - ২৭ ব্যবধানে হারায়। খেলার প্রথমার্ধে জাপান ভারতের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে।
প্রথমার্ধে ভারত ১৮ - ১৫ পয়েন্টে এগিয়ে ছিলো। অধিনায়ক সুমিতা পুজারির অসাধরন নৈপুণ্যে ভারত এ জয় পায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাপানের আয়া আওকি।
