অ্যাশেজ সিরিজের আগেই অস্ট্রেলিয়া তাদের পূর্বের ফর্ম ফিরে পাবে ঃ পন্টিং
রবিবার ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করার পর অসি অধিনায়ক রিকি পন্টিং ইংল্যান্ডকে সতর্ক করে দিয়ে বলেছেন, অ্যাশেজ সিরিজের আগেই অস্ট্রেলিয়া তাদের পূর্বের ফর্ম ফিরে পাবে।
রিকি পন্টিং বলেন, আমরা সবসময়ই ভালো ফর্মে ছিলাম এবং আছি। তবে মাঝে কিছুটা সময় আমাদের খারাপ গিয়েছে এবং আমরা সেটা কাটিয়ে উঠেছি। রবিবারের জয় আমাদের আবারো নিজেদের যোগ্যতা প্রমান করেছে।
এ ম্যাচ জয়ের ফলে ন্যাটওয়েস্ট সিরিজ ১-১ এ ড্র হয়। রবিবারের জয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন রিকি পন্টিং। নিজের শতরান সম্বন্ধে বলতে গিয়ে পন্টিং বলেন, এটা আসলেই একটা অসাধারন শতক ছিলো। এটা একটা চমৎকার মাইলস্টোন।
জুলাই মাসের ২১ তারিখ থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজ খুবই জমে উঠবে বলে মনে করেন রিকি পন্টিং।
