ফিদে দাবায় শীর্ষস্থান ধরে রেখেছেন জিয়া
গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবার ‘এ’ গ্র“পের ষষ্ঠ রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান। রোববার এই রাউন্ডে রাজীবকে হারিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখেন জিয়া।
পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্র“পে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ। চার পয়েন্ট করে সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন বিমানের আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার, মুক্তিযোদ্ধা সংসদের এনামুল হোসেন রাজীব, ডেসটিনির ফিদে মাষ্টার এসকে নাসির আহমেদ ও দেবরাজ চট্টোপাধ্যায়।
ষষ্ঠ রাউন্ড শেষে ‘বি’ গ্র“পে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন নাজির সালেহীন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এই গ্র“পে দ্বিতীয় স্থানে রয়েছেন নূরে আলম।
