২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দল হিসেবে প্রিমিয়ার ফুটবলে জায়গা করে নিল রহমতগঞ্জ

১ম বিভাগ ফুটবল লিগ থেকে প্রথম দল হিসেবে প্রিমিয়ারে নাম লিখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে রোববার রহমতগঞ্জ ৪-০ গোলের বড় ব্যবধানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে।

বিজয়ী দলের জাকির দু’টি, মেহেদী ও মিঠু একটি করে গোল করেন।

১২ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ২৯। তাদের এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাড্ডা জাগরনী সংসদ। সমানসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। দু’দলেরই দু’টি করে ম্যাচ বাকি রয়েছে।