২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব-১৬ ফুটবলের সেমিফাইনালের দ্বারপ্রান্তে বিকেএসপি

৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব - ১৬ ফুটবলে স্বাগতিক বিকেএসপি রোববার নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় বরিশাল বিভাগকে এক গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে। ৮৮ মিনিটে সবুজ জয়সূচক একমাত্র গোলটি করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

‘এ’ গ্র“পের অপর খেলায় চন্ডীগড় ফুটবল এসোসিয়েশেন একমাত্র গোলে খুলনা বিভাগের বিরুদ্ধে জয় পেয়েছে। ৬৭ মিনিটে বিজয়ী দলে পক্ষে রিংকু মাঝি গোলটি করেন।

সকালে গ্র“প ‘বি’ এর খেলায় ঢাকা এবং রাজশাহী বিভাগ জয় পেয়েছে। ঢাকা ৬ - ২ গোলে চট্টগ্রামকে হারায়। প্রথমার্ধে ঢাকা  ৪ - ০ গোলে এগিয়ে ছিল। ঢাকা দলের সামাদ এবং মিনার দু’টি করে এবং জহির ও মোবারক একটি করে গোল করেন। চট্টগ্রামের পক্ষে দু’টি গোল পরিশোধ করেন তৌহিদ।

অপরম্যাচে রাজশাহী ৩ - ১ গোলে হারিয়েছে সিলেটকে। বিজয়ী রাজশাহীর পক্ষে হাবিব দু’টি এবং সিলেটের পক্ষে অলি আহমেদ একটি গোল করেন।