লন্ডনে বোমা হামলার ঘটনার পর লর্ডসের নিরাপত্তা জোরদার
লন্ডনে বোমা হামলার ঘটনার পর লর্ডসসহ ব্রিটেনের বিভিন্ন স্পোর্টস ভ্যেনুর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রবিবার লর্ডসে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ওয়ানডে সিরিজের আগে মাঠে কড়া নিরপত্তা নেয়া হয়।
লর্ডসের একজন নিরাপত্তাকর্মী ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মাঠে প্রবেশের আগে আমরা মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে প্রত্যেককে মাঠে প্রবেশ করিয়েছি। এছাড়া প্রত্যেকের ব্যাগ সার্চ করা হয়েছে। লর্ডস ছাড়াও গ্র্যান্ড পিক্স ভ্যেনুরও জোরদার বৃদ্ধি করা হয়েছে।
