২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন লয়েড

ক্যারিবিয়ান দলের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)’র নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য নমিনেশন পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এদিকে বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কেন গর্ডন। নির্বাচনে লয়েডের প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ভ্যাল ব্যাঙ্কস।

ওয়েস্ট উইন্ডিজের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বর্নাঢ্য ও গৌরবময় ক্রিকেট ক্যারিয়ারের অধিকারি হচ্ছেন লয়েড। সম্প্রতি তিনি আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রিনিদাদ এন্ড টোবাগোর সাবেক মন্ত্রী গর্ডন হচ্ছেন প্রেসিডেন্ট পদের একমাত্র প্রার্থী। গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার নিয়ে সব সময় সোচ্চার থাকার কারণে তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বেশ পরিচিত।

সেন্ট মার্টিনে ৭ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।