হল অব ফেম টেনিস চ্যম্পিয়নশিপ ফাইনালে গ্রেগ রুসেডস্কি ও ভিন্স স্পাডা মুখোমুখি
নিউপোর্টে হল অব ফেম টেনিস চ্যম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন গ্রেগ রুসেডস্কি মুখোমুখি হবেন ভিন্স স্পাডার ।
রুসেডস্কি ৭-৬ (৭-৩), ৬-৪ সেটে ফরাসি প্রতিদ্বন্দ্বী এন্থনি ডুপেসকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে তিনি ৭-৬ (৭-২), ৬-৪ সেটে দক্ষিণ আফ্রিকান প্রতিদ্বন্দ্বী ওয়েসলি মুডিকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
এদিকে অপর ফাইনালিস্ট স্পাডা ৭-৬ (৮-৬), ৬-২ সেটে আমেরিকান পল গোল্ডস্টোনকে পরাজিত করে ফাইনালে উঠেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৩০ বছরের বেশি বয়সী এই দুই টেনিস খেলোয়াড় ২০০৩ সালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছেন।
পূর্বে চারবার মুখোমুখি হয়েছিলেন রুসেডস্কি এবং স্পাডা। এর মধ্যে রুসেডস্কি জয় পেয়েছেন তিনবার।
