২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ট্রফির ফাইনালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

আইসিসি ট্রফির ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১৩ জুলাই বুধবার ডাবলিনের কাছে ক্লোনটার্ফে আইসিসি ট্রফি ২০০৫ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 10:48 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শনিবার ক্লোনটার্ফে আয়ারল্যান্ড চার উইকেটে পরাজিত করে কানাডাকে এবং স্কটল্যান্ড ছয় উইকেটে বারমুডাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় ।

বিশ্বকাপের মূল পর্বে আইসিসি ট্রফি’র পঞ্চম স্থান প্রাপ্ত দল শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সোমবার ক্লোনটার্ফে পঞ্চম দল হওয়ার জন্য লড়াই করবে হল্যান্ড ও ইউএই।

ক্লোনটার্ফে উত্তেজনাপূর্ণ সেমি ফাইনাল ম্যাচে পিটার গিলেস্পি ও এন্ড্রু হোয়াইট আয়ারল্যান্ডকে কানাডার বিরুদ্ধে জয় এনে দেয়। ২৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হোয়াইট ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দেন।

অপর সেমিফাইনাল ম্যাচে বারমুডা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২৬ রানের মধ্যেই তাদের তিন উইকেটের পতন ঘটে। বারমুডার শীর্ষ সাতজন খেলোয়াড়ের মধ্যে শুধু আলবার্ট স্টিডি দুই অঙ্কের স্কোর গড়তে পারেন। বারমুডার পক্ষে সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করেন ডিন মিনোরস এবং লোনেল ক্যান।

ক্যান যখন ক্রিজে এসে মিনোরস এর সাথে জুটি বাধেন তখন বারমুডার স্কোর ছিল সাত উইকেটে ৮৮ রান।

মিনোরসের অপরাজিত ৫৩ রানের উপর ভরে করে বারমুডা নয় উইকেটে ২১৯ রান তুলতে সমর্থ হয়।

স্কটল্যান্ড মাঠে নেমে খেলার শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এক পর্যায়ে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৫২ রান। কিন্তু গেভিন হ্যামিলটন এবং ক্যাডরিস ইংলিশ সঠিক সময়ে তাদের ফর্ম ফিরে পেয়েছেন। হ্যামিলটন এবং ইংলিশ উভয়ই টুর্নামেন্টে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। হ্যামিলটোন ৫৯ রান করে ক্যাচ আউট হন। কিন্তু ইংলিশ ৭৫ রানে অপরাজিত থাকেন।