২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে ‘এ’ দল থেকে বাদ পড়লেন আফতাব

ইনজুরির কারণে ইংল্যান্ডগামী বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান আফতাব আহমেদ। তার জায়গায় দলে নেয়া হয়েছে মেহরাব হোসেন জুনিয়রকে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে এই তথ্য জানা যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তবে সেপ্টেম্বরে শ্রীলংকা সফরের আগেই আফতাব আহমেদ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। এদিকে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানকারী মেহরাব জুনিয়র শিগগিরই দেশে ফিরে দলের সাথে যোগ দেবেন বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ‘এ’ দল ১৫ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।