ফিদে দাবার শীর্ষে গ্রান্ড মাষ্টার জিয়া
গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে শনিবার ‘এ’ গ্রুপের পঞ্চম রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান।
দ্বিতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাষ্টার এনামুল হোসেন রাজিব ও ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ। তাদের সংগৃহিত পয়েন্ট চার। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন আন্তর্জাতিক মাষ্টার আবদুল্লাহ আল রাকিব, ফিদে মাষ্টার এসকে নাসির আহমেদ ও দেবরাজ চট্টোপাধ্যায়।
পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছেন নাজির সালেহীন এবং রবিউল ইসলাম। সাড়ে চার পয়েন্ট করে সংগ্রহ করে এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছেন নূরে আলম, মাসুদুল হক ও আমীর হোসেন।
