প্রিমিয়ার ফুটবলে আরামবাগ - ওয়ান্ডারার্স ম্যাচ গোলশুন্য ড্র
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে শনিবার আরামবাগ ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যেকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
এই ম্যাচ শেষে আট ম্যাচে আরামবাগের পয়েন্ট নয়। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ওয়ান্ডারার্সের সংগ্রহ মাত্র চার পয়েন্ট।
মোহামেডান স্পোর্টিং ক্লাব রোববার ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাবের মুখোমুখি হবে।
