৩য় বিভাগ ফুটবলে সিটি ইউনাইটেড ও গুলিস্তান ক্লাবের জয়
৩য় বিভাগ ফুটবল লিগের ২য় পর্বে শনিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে সিটি ইউনাইটেড ক্লাব এবং গুলিস্তান ক্লাব।
সিটি ইউনাইটেড ক্লাব ২ - ০ গোলে হারায় ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবকে। বাবু ও আরমান সিটি ইউনাইটেডের পক্ষে গোল দু’টি করেন। দিনের অপর খেলায় গুলিস্তান ক্লাব ৩ - ১ গোলে হারায় ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে। গুলিস্তানের হয়ে গোল তিনটি করেন রুবেল, মোমিন ও আবু তাহের। ফ্রেন্ডসের পক্ষে একটি গোল করেন নজরুল।
