২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তী ফুটবলার পেলের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ডকুমেন্টরি

ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের জীবনী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডকুমেন্টারি নির্মিত হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 01:11 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ছবিটিতে পেলের জীবনী তুলে ধরা হবে। বিশ্বজুড়ে হাজার হাজার ভক্তদের কাছে ফুটবল ঈশ্বর বলে পরিচিত পেলে বলেন, “এটা পেলের জীবনে বাইবেলের মত।

পেলে ৩০ বছর আগে নিউইয়র্কের যে কসমস ক্লাবে যোগ দিয়েছিলেন শুক্রবার আবারও ফিরে এসেছেন  পুরনো এ শহেরে। তবে এবার ফুটবলের প্রতিনিধিত্ব করতে নয় হাজির হয়েছেন তার জীবন কাহিনী নিয়ে নির্মিত একটি ডকুমেন্টরি ফিল্মের জন্য।

নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট জাদুঘরে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এর আগে ১৯৮১ সালে হলিউড মুভি ‘এসকেপ টু ভিক্টিরি’র বড় পর্দায় পেলেকে যেভাবে দেখা গিযেছিল এ ছবিটি তার চাইতে কিছুটা ভিন্ন। ছবিটিতে আরও অভিনয় করেছিলন মাইকেল কেইন ও সিলভাষ্টার স্ট্যালোন।

ছবিটি পরিচালনা করেছেন এনিবেল মাসাইনি। ছবিটি এমনভাবে করা হয়েছে যাতে  পেলের জীবনী, তার বেড়ে উঠা, তার খেলোয়াড় জীবন ইত্যাদি ফুটে উঠবে। ছবিটিতে কিছু ঐতিহাসিক ফুটেজও দেখানো হয়েছে যার মধ্যে ৫০ বছরের পুরনো পেলের ২২ বছর ক্যারিয়ারের ১,২৮১টি গোলের অনেকগুলো দেখানো হবে। পেলের কৃতিত্বে ব্রাজিলের ১৯৫৮ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জয়ের দৃশ্যও ছবিটিতে দেখানো হয়েছে।

পেলে বলেন, “আমি ১৬ বছর বয়সে মারাকানা স্টেডিয়ামে প্রথম গোল করি এবং আমি প্রথমবারের মত ছবিতে তা দেখেছি। আমি খুব খুশি কারণ এটাই পেলের জীবনে বাইবেল। নতুন প্রজন্ম এ ছবির মাধ্যমে আমাকে জানতে পারবে। অর এভাবেই আমি হয়তো পৌছে যাবো সমর্থকদের হৃদয়ে। সিক্ত হবো ভালোবাসায়।