গিলেস্পির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ফাস্ট বোলার টেট
সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ওয়েন ফিলিপস জানিয়েছেন, পড়তি ফর্মের কারণে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পির স্থলে খেলতে পারেন পেসার শন টেট।
গিলেস্পি ইংল্যান্ড সফরের ওয়ান ডে ম্যাচগুলোতে গড়ে ৬৩ রান দিয়ে পেয়েছেন মাত্র পাঁচ উইকেট।
ফিলিপস বলেন, ‘আমি নির্বাচকদের চেয়ারম্যান ট্রেভেল হন্সের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছি।
যদি টেট দলে গিলেস্পির স্থলে জায়গা পায় তাহরে তা হবে খবই দুঃখজনক।
টেট, জাস্টিন ল্যাঞ্জার এবং স্টুয়ার্ট ম্যাকগিল রোববার অসি দলের সাথে যোগ দিতে অস্ট্রেলিয়া ত্যাগ করবেন । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ফিলিপস বলেন, শন একজন চমৎকার ক্রিকেটার। তিনি একজন ভাল ফাস্ট বোলার, সে প্রয়োজনীয় রান-আপ নিয়ে বল করে, যা তার বোলিংয়ের ধার বৃদ্ধি করে।
টেট গত মৌসূমে অস্ট্রেলিয়ায় কাপ টুর্নামেন্টে ৬৫ উইকেট তুলে নিয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ার ফাস্ট ক্লাস ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি।
