২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে জুনিয়র বিশ্বকাপ হকি’র ফাইনালে অস্ট্রেলিয়

জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩ - ২ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। শনিবার ম্যাচের প্রধমার্ধে অস্ট্রেলিয়া পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় তুলে নেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 09:58 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

অস্ট্রেলিয়া রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে। আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ২ - ১ গোলে স্পেনের বিরুদ্ধে জয় তুলে নেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ম্যাচের প্রথমার্ধে যথাক্রমে ১৯ ও ২১ মিনিটের সময় ভারতীয় খেলোয়াড় তুষার খন্দকার এবং সন্দ্বীপ সিং গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মধ্যে ভারতকে তিন গোল হজম করতে বাধ্য করে অস্ট্রেলিয়ানরা।