প্রথম বিভাগ ফুটবল লীগে বিআরটিসিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাড্ডা জাগরণী
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীন মোস্তফা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগে শুক্রবার বাড্ডা জাগরণী সংসদ বিআরটিসি এসসিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে।
বাড্ডা জাগরণী ম্যাচের প্রথমভাগেই ৩-০ গোলে এগিয়ে যায়।
বাড্ডা জাগরণীর পক্ষে ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করেন মলয়। খেলার ২৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন মিলন। বিরতির তিন মিনিট আগে গোল সংখ্যা তিনে নিয়ে যান নাসির।
৭৪ মিনিটের মাথায় সবুজ দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। এর দুই মিনিট পরই নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন মলয়।
