২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন বোমা হামলায় ফিফার প্রতিক্রিয়া

লন্ডনের বোমা হামলায় শুক্রবার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 04:59 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বিশ্বব্যাপী সকল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফিফা সভাপতি সেপ ব্লাটার ও মহাসচিব লিনসি এক শোক বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিডিনিউজে পাঠানো ফিফার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

শোক বার্তায় বলা হয়, বিভিন্ন আধুনিক ক্রিড়ার জন্মস্থান গ্রেট ব্রিটেনে এই বর্বরোচিত হামলায় আমাদের হৃদয় আজ ব্যাথিত। আমরা এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ব্রিটিশ জনগণের জন্য আরও সাহস ও মানসিক শক্তি প্রার্থনা করছি।