আবারও চেলসিতে ফিরছেন ক্রেসপো
ইংলিশ লিগের দামি ক্লাব চেলসি জানিয়েছে, নতুন মৌসুমে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো আবারও স্টামফোর্ড ব্রিজে ফিরছেন।
এসি মিলানের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের ক্রিশ্চিয়ান ভিয়েরিকে দলে ভেড়ানোয় ক্রেসপোকে ছেড়ে দেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চেলসি’র প্রধান নির্বাহি পিটার কেনইয়ন জানান, তার ক্লাব ৩০ বছর বয়সি হার্নান ক্রেসপোকে দলে নিয়ে হতাশ নয়।
বৃহস্পতিবার ক্লাবের ওয়েভ সাইটে তিনি জানান, তার ফিরে আসায় আমরা আনন্দিত। এসি মিলানে সে চমৎকার একটি মৌসূমে কাটিয়েছে। সে যে একজন বড় মাপের ফুটবলার তা আবারও প্রমাণিত হয়েছে।
বর্তমানে ক্রেসপো ছুঁটি কাটাচ্ছেন। আগামী সোমবার তিনি ফিরছেন।
ক্রেসপো ইটালি’র লিগ সিরি - এ’ তে মৌসূমে ১০ গোল করেন। চ্যাম্পিয়ন্সলিগে করেন ছয় গোল এর মধ্যে লিভারপুলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রয়েছে দুটি গোল। এক কথায় ইটালিতে ক্রেসপো চমৎকার মৌসুম কাটান ।
তিনি চেলসি’র পক্ষে ২০০৩-০৪ মৌসুমে ১২ গোল করেন।
