বোমা হামলার ঘটনার পরেও লন্ডন ২০১২ সালের অলিম্পিক গেমস ভালোভাবেই আয়োজন করতে পারবে : আইওসি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বলেছে, মঙ্গলবার বোমা হামলার ঘটনার পরেও ২০১২ সালের অলিম্পিক গেমস লন্ডন ভালোভাবেই আয়োজন করতে পারবে বলে তাদের বিশ্বাস রয়েছে।
সিঙ্গাপুরে আইওসি’র মূখপাত্র গিসেলি ডেভিস সাংবাদিকদের বলেন, আমরা আশা করি তারা নিরপাদ পরিবেশে একটি চমৎকার আয়োজন করতে পারবে এবং এ ব্যাপারে লন্ডন কর্তৃপক্ষের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে ।”
তিনি বলেন, আইওসি বিশ্বাস করে না ২০১২ অলিম্পিক আয়োজনের স্বাগতিক শহর হওয়ার সাথে এ বিস্ফোরনের কোন সম্পর্ক রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সিঙ্গাপুরে এ সময় উপস্থিত ছিলেন লন্ডনের মেয়র কেন লিভিংস্টোন, অলিম্পিক বিষয়ক মন্ত্রী টিসা জোয়েল এবং আয়োজক নেতা সেবাসটিয়ান কো। তারা সকলে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।
ডেভিড আরও জানান, আইওসি প্রেসিডেন্ট জ্যাকুয়ারস রোজি ব্রিটিশ প্রধামন্ত্রী টনি ব্লেয়ার এবং মেয়র লিভিংস্টোনের সাথে যোগাযোগ করে তার পূর্ণ সর্মথন ও সমবেদনা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার লন্ডনে দফায় দফায় বোমা বিষ্ফোরনে কমপক্ষে ৪০ জন নিহত হয় এবং আহত হয় সাত শতাধিক।
