ট্রেসকোথিকের সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়
হেডিংলিতে ক্রিকেটের সংশোধিত নিয়মে অনুষ্ঠিত প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ন্যাটওয়েস্ট চ্যালেঞ্জ সিরিজের প্রথম ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকের শতকের কাছে নয় উইকেটে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।
২২০ রানের জয়ের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড দল মাঠে নামে। ইংলিশ ওপেনার বা হাতি ট্রেসকোথিক ম্যাচের প্রথম থেকেই মাটি আকড়ে ক্রিজে টিকে থাকেন। ১৩৪ বল মোকাবেলায় তিনি ১০৪ রানে অপরাজিত থাকেন। একদিনের ম্যাচে এটা তার ১০ম সেঞ্চুরি।
ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এ মৌসূমে ফর্মের তুঙ্গে রয়েছেন। তার নেতৃত্বে ম্যাচের চার ওভার বাকি থাকতেই ইংল্যান্ড জয়ের লক্ষে পৌঁছে যায়। ভন ৫৯ রান করে অপরাজিত থাকেন।
ট্রেসকোথিক অপর ওপেনার এন্ড্রু স্টাইরাসের সাথে ১০১ রানের এবং ভনের সাথে ১২০ রানের জুটি গড়ে তোলেন।
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পি ম্যাচে সবচেয়ে খরচে বোলার। তিনি ১০ ওভারে ৬৬ রান দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ম্যাচের প্রথমে ইংলিশ অধিনায়ক টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে মিডিয়াম পেসার পল কলিংউড অস্ট্রোলিয়ার চার উইকেটের পতন ঘটান। তিনি ৩৪ রানে চার উইকেট তুলে নেন।
অস্ট্রেলিয়ানদের মধ্যে একমাত্র বাহতি মাইকেল হাসি ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। হাসি এবং লি ৩১ বলে ৫১ রানের চমৎকার একটি জুটি গড়ে তুলেন। ব্রেট লি ১৫ রানে অপরাজিত থাকেন।
এদিকে ম্যাচে প্রথমবারের মত ইংলিশ পেসার সাইমন জোন্স বদলি ক্রিকেটার হিসেবে মাঠে নামেন। আইসিসির পরীক্ষামূলক নতুন নিয়মে এটিই প্রথম ম্যাচ।
১০ মাস আইসিসি এ পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করবে। জোন্স বিক্রম সোলাঙ্কির পরিবর্তে মাঠে নামেন।
ম্যাচে ইংল্যান্ডের উভয় ওপেনারের ভাগ্য বেশ কয়েকবার সহায় হয়।
প্রথমবার স্ট্রাস অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার ওভারে কাট করতে গিয়ে উইকেটরক্ষক এডাক গিলক্রিস্টের ভুলে রক্ষা পান।
পরবতী বলে ট্রেসকোথিক ব্যাক্তিগত পাঁচ রানের মাথায় থার্ডম্যান ফিল্ডার ম্যাকগ্রার হাতে ক্যাচ তুলে দেন। কিন্তু ভাগ্য সহায় ইংলিশ ওপেনারদের, ব্রেট লি’র বলটি আম্পায়ার নো সিগনাল দিলেন। অসি স্পিনার ব্রাড হগ ইংলিশ ওপেনিং জুটি ভাঙ্গেন।
অস্ট্রেলিয়ান ওপেনার গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন ৬২ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু ছয় রানের মধ্যেই তারা প্যাভিলিয়ানে ফিরে যান।
ছয় বল পরে হেইডেন এন্ড্রু ফ্লিনটফের বল বাউন্ডারি মারতে গিয়ে মিডউইকেটে কেভিন পিটারসনের হাতে ক্যাচ তুলে দেন।
রোববার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
