ফিদে দাবার শীর্ষে ছয় দাবাড়–
গ্রিনিচ বিশ্বদ্যিালয় ফিদে দাবা টুর্নামেন্টে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের তৃতীয় রাউন্ড শেষে ছয় দাবাড়– শীর্ষে অবস্থান করছেন। শীর্ষ ছয় খেলোয়াড়ের প্রত্যেকেই আড়াই পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
শীর্ষ ছয় দাবাড়– হচ্ছেন- বিমানের গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব, মুক্তিযোদ্ধার আন্তর্জাতিক মাষ্টার এনামুল হোসেন রাজীব, আবু সুফিয়ান শাকিল এবং আনসারের ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ।
দুই পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন- মুক্তিযোদ্ধার আমিনুল ইসলাম, ডেসটিনি-২০০০ এর দেবরাজ চট্টোপাধ্যায়, মোহাম্মদ জাভেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উতেন।
