১ম বিভাগ ফুটবলের ফিরতি পর্বে ভিক্টোরিয়ার আরেকটি জয়
১ম বিভাগ ফুটবল লিগের ফিরতি পর্বে ৩য় জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিক্টোরিয়া ১ - ০ গোলে হারায় মহাখালী একাদশকে। বিজয়ী দলের পক্ষে ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেন সুরত।
