২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে জাতীয় ফুটবল লিগ

দেশের ছয়টি ভেন্যুতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে নিটল - টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের প্রাথমিক পর্ব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

লিগে অংশ গ্রহন করতে আগ্রহী সকল জেলা ক্রীড়া সংস্থাকে ৩১ জুলাইয়ের মধ্যে এন্ট্রি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানান, ৩১ জুলাইয়ের মধ্যে চলতি লিগ সমাপ্ত না হলে ২০০৪ সালের জেলা চ্যাম্পিয়নরা জাতীয় লিগে খেলার সুযোগ পাবে।

দশ দলের চুড়ান্ত পর্বে ছয়টি জোনাল চ্যাম্পিয়ন দলের সাথে সরাসরি খেলার সুযোগ পাবে চারটি দল। এই চারটি দল হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন, রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন এবং চলতি লিগ চ্যাম্পিয়ন।