জিম্বাবুয়ে সফর বাতিল করেছে সাউথ আফ্রিকা।
আসন্ন জিম্বাবুয়ে সফর বাতিল করেছে সাউথ আফ্রিকা। চলতি মাসের শেষ দিকে ৩ টি ওয়ানডে খেলার জন্য জিম্বাবুয়ে সফরের কথা ছিলো সাউথ আফ্রিকার।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বুধবার জানিয়েছেন ইংলিশ ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে বলে তারা এ মাসে সময় করতে পারবে না।
আগামী সেপ্টেম্বরে এ সফর হতে পারে বলে তিনি জানিয়েছেন।
