২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী কোন টীমের কোচ হবেন না কপিল

ভারতীয় ক্রিকেট টীমের সাবেক অধিনায়ক কপিল দেব বলেছেন, তিনি কখনও বিদেশী দলের কোচ হওয়ার আহবানে সাড়া দেবেন না। বরং কখনও যদি তিনি কোচের দায়িত্ব পালন করেন তা হবে নিজ দেশের জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

হিরো ইন্ডিয়ান স্পোর্টস একাডেমীতে সদস্য হিসেবে সাবেক ভারতীয় স্পিনার অশ্বিনী নাচাপ্পার অভিষেক উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কপিল সাংবাদিকদের বলেন, “আমি যদি কখনও কোন দলকে কোচিং করাই, তা হলে তা নিজের দেশের দলের জন্যই করবো। আমি একজন আবেগপ্রবণ মানুষ। তাই আমি এভাবেই চিন্তা করি। আমি এটা বলছি না যে, যারা মাতৃভূমি ছেড়ে অন্য দেশের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন, তারা আবেগপ্রবণ নয়। প্রতিটি মানুয়ের চিন্তাধারা আলাদা।”

সৌরভ গাঙ্গুলির ব্যাটে রান খরা প্রসঙ্গে কপিল মনে করেন, রানে ফিরতে তাকে আরও সময় দেয়া উচিত।

আইসিসি’র নতুন ওয়ান ডে নিয়ম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি নতুন আইনের ফলে ক্রিকেট আরও আনন্দদায়ক ও বন্ধুত্বমূলক হয় তাহলে নতুন আইনকে স্বাগত জানাই।