২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন কৌশল নিয়ে প্যারিস মেয়রের প্রশ্ন

প্যারিসের মেয়র বারট্রেন্ড ডিলান ২০১২ অলিম্পিক নগরী লড়াইয়ে লন্ডনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এই দৌড়ে হেরে হতাশ হয়ে পড়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ডিলান জানতে চান, কোন ধরনের কৌশল অবলম্বনের কারণে বাছাই পর্বে লন্ডন সফল হল।

ডিলান ২০১২ অলিম্পিক আয়োজক নগরী হওয়ায় লন্ডনকে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে তিনি বলেন, “এই সিদ্ধান্তের ফলে আমি মনে করি না, আমরা পূর্ণ শক্তি এবং উদ্যমে  অংশ নিতে পারবো। মঙ্গলবার যখন আমি হোটেলের বেড রুমে ঘুমোতে যাচ্ছিলাম, তখন আমি দেখি সফল সভার পর টনি ব্লেয়ার ও সেবিসটিয়ান কো এর সাথে লোকজন ফিরছে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি যে, আমরা অলিম্পিক আয়োজনের ব্যাপারে কি করতে পারবো তা উপস্থাপন করা এবং আমাদের মধ্যে যে অলিম্পিক ¯িপ্রট কাজ করছে তা প্রমাণ করা দরকার ছিলো। তাই আমি মনে করি, এই কারণেই বেশির ভাগ আইওসি সদস্য প্যারিসকে আয়োজক নগরী হিসেবে চেয়েছিল।”