ওয়েস্ট ইন্ডিজ টেস্টে রাসেল আরনল্ড
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে আবারও ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান রাসেল আরনল্ড। সিরিজে টেস্ট ম্যাচ হবে দু’টি।
বাজে ফর্মের কারণে প্রায় এক বছর আগে দল থেকে বাদ পড়েন আরনল্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে আবারও তিনি শ্রীলঙ্কান জাতীয় দলে ডাক পেলেন।
বাহাতি আরনল্ড সতীর্থ শান্তা কালাভিথিগোডার বদলে দলে ফিরেছেন। এ বছরের এপ্রিল মাসে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শান্তা কালাভিথিগোডার টেস্ট ডেবু্যু হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে শ্রীলঙ্কান ফাস্ট বোলার নুয়ান জয়সাও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে মূল ব্যাপার হচ্ছে, ১১ মাস কাঁধের ইনজুরির কারণে দলের বাইরে থেকে আবারও ফিরছেন শ্রীলঙ্কান অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরণ।
অধিনায়ক মারভান আতাপাত্তুুর সাথে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহেলা জায়াবরধনা।
১৩ জুলাই সিংহলি স্পোর্টস ক্লাবে প্রথম টেস্ট এবং ২১ জুলাই দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে ক্যান্ডিতে।
শ্রীলঙ্কা দল ঃ অধিনায়ক মারভান আতাপাত্তু, সনথ জয়সুরিয়া, মাহেলা জয়াবরধনা, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাউইরা, তিলেকারাতনা দিলশান, উপুল চন্দনা, চামিনদা ভাস, নুয়ান জয়সা, মুত্তিয়া মুরালিধরণ, রাসেল আরনল্ড, রাঙ্গানা হেরাথ, গিয়ান উইজেকুন, লাসিথা মালিংগা।
