২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদে দাবার শীর্ষে চার দাবাড়–

গ্রিনিচ বিশ্ববিদ্যালয় ফিদে রেটিং দাবা টুর্নামেন্টে বুধবার দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে অবস্থান করছেন চার দাবাড়–।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

শীর্ষ চার দাবাড়– হচ্ছেন আন্তর্জাতিক মাষ্টার রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজিব ও ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ। সবাই দুই পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাষ্টার রানী হামিদ, ফিদে মাষ্টার আবু সুফিয়ান শাকিল, শেখ নাসির আহমেদ এবং মিনহাজ উদ্দিন সাগর।