২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ অলিম্পিক সিটি নির্বাচনে কাঠিন পরিস্থিতির মুখোমুখি আইওসি

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)’র প্রেসিডেন্ট জ্যাকস রগ জানিয়েছেন, আইওসি ২০১২ সালের জন্য অলিম্পিক সিটি নির্বাচনের ব্যাপারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 10:51 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি’র সদস্য রাষ্ট্রগুলো সিঙ্গাপুরে বুধবার রাতে ভোটাধিকার প্রয়োগ করবে। লন্ডন, মাদ্রিদ, মস্কো, নিউ ইর্য়ক ও প্যারিস আয়োজক নগরী হিসেবে লড়ছে।

আইওসি’র সদস্য রাষ্ট্রগুলোর সামনে আগ্রহী পাঁচটি নগরী ৪৫ মিনিট ধরে অলিম্পিক আয়োজনের ব্যাপারে তাদের বক্তব্য উপস্থাপন করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে গোপণ ব্যালোটের মাধ্যমে সদস্যরা ভোট দেবেন।

বেশিরভাগ পর্যটকের মতে প্যারিসই এগিয়ে রয়েছে। তবে লন্ডন, মাদ্রিদ ও নিউইর্য়কও পিছিয়ে নেই।