২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচীতে টেস্ট খেলতে ইংল্যান্ডের অস্বীকৃতি

আসন্ন পাকিস্তান সফরে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচীতে টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ইংলিশ ক্রিকেট বোর্ডের সাথে বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস সেলিম আলতাফ জানান, খেলোয়াড়দের নিরাপত্তাজনিত কারণে করাচীতে টেস্ট খেলতে ইচ্ছুক নয় ইংল্যান্ড।

ইংলিশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিশেষজ্ঞ ডগলাস ডিক এবং অ্যান্ডি অলম্যান পাকিস্তানের প্রস্তাবিত ভেন্যু পরিদর্শন, পাকিস্তানের পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত শেষে যে রিপোর্ট দেয় তার উপর ভিত্তি করেই ইংল্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

অক্টোবরে পাকিস্তান সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। আলতাফ অবশ্য করাচীতে পরপর দু’টি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডকে। তবে ইংল্যান্ড সেই প্রস্তাবেও রাজি হচ্ছেনা।