আগষ্টে শুরু হচ্ছে জাতীয় বয়স ভিত্তিক সাঁতার চ্যাম্পিয়নশীপ
মিরপুর সুইমিং কমপ্লেক্সে ৮ আগষ্ট থেকে শুরু হচ্ছে জাতীয় বয়স ভিত্তিক সাঁতার চ্যাম্পিয়নশীপ।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, প্রতিযোগিতায় প্রায় ৪০টি জেলা অংশ নিতে পারে। বালক ও বালিকা সাঁতারুরা প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপগুলো হচ্ছে- অনুর্ধ্ব - ১০, অনুর্ধ্ব - ১২, অনুধ্বর্ - ১৫, অনুর্ধ্ব - ১৮ এবং ইয়ুথ গ্রুপ।
সাধারণ সম্পাদক জানান, প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে ছয় লাখ টাকা। এর একটা বড় অংশ পাওয়া যাবে পৃষ্ঠপোষক কেয়া কসমেটিকস লিমিটেডের কাছ থেকে।
