২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আবার শুরু হচ্ছে ১ম বিভাগ ফুটবল লিগ

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং অগ্রনী ব্যাংক ক্রীড়া চক্রের মধ্যেকার ম্যাচ দিয়ে ১ম বিভাগ ফুটবল লীগের ৪র্থ পর্যায়ের খেলা শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

রহমতগঞ্জ ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সমসংখ্যক খেলায় ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রনী ব্যাংক।

বৃষ্টির কারণে লিগের খেলা তিনদিন বন্ধ ছিল।