অলিম্পিক ভ্যেনুর সূযোগ দেয়া হলে লন্ডন অসাধারণ একটি আয়োজন করবে বলে জানিয়েছেন ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ২০১২ সালে লন্ডনে অলিম্পিক ভ্যেনুর সূযোগ দেয়া হলে তারা অসাধারন একটি আয়োজন করবে। তিনি বলেন , অলিস্পিক আয়োজানের এ সূযোগ পেলে লন্ডনকে যে কোন শহরের চেয়ে অন্যরকম করে সাজানো হবে।
সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রতিনিধিরা ২০১২ সালে অলিম্পিক ভ্যেনু নির্ধারনের ২৪ ঘন্টা আগে ব্লোয়ার এ আহবান জানালেন। ব্লেয়ার জোর দিয়ে বলেন, ব্রিটিশ রাজধানী লন্ডনে এ ধরনের চমৎকার খেলাধুলার আয়োজনের বিশাল অতীত ঐতিহ্য রয়েছে এবং একই সাথে লন্ডনের রয়েছে এ ধরনের গেমস আয়োজনের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা। তিনি বলেন, এ আয়োজনের সূযোগ পেলে লন্ডন আরো অনেক বেশি উন্নত হবে।
ব্লেয়ার বলেন, ২০১২ সালের ভ্যেনুর অন্য যে কোন ৪ টি শহরের চেয়ে লন্ডন অনেক বেশি যোগ্য। এটাই হল আয়োজক আগ্রোহী বাকি চারটি রাজধানীর সাথে লন্ডনের পার্থক্য।
প্যারিস এবং লন্ডন হল এবারের অলিম্পিকের সবচেয়ে ফেভারিট ভেন্যু।
গত রোবার প্রধানমন্ত্রী ব্লেয়ার লন্ডনে ২০১২ অলিম্পিক আয়োজনের প্রচারনার উদ্দেশ্যে সিঙ্গাপুর এসেছেন।
