উইম্বেলডন দ্বৈত শিরোপা জিতে দেশে ফিরেছেন ভূপতি
ভারতীয় টেনিস তারকা মহেশ ভূপতি মেরি পিয়ার্সের সাথে জুটি বেঁধে উইম্বেলডন টুর্নামেন্টে দ্বৈত শিরোপা জয় করে নায়কোচিত বেশে স্বদেশে ফিরেছেন।
এটা তার সপ্তম গ্রান্ড স্ল্যাম ডাবলস টাইটেল এবং উইম্বেলডনে দ্বিতীয় শিরোপা। মেরি পিয়ার্সের সাথে জুটি বেঁধে এই প্রথমবারের মত উইম্বেলডনে দ্বৈত শিরোপা পেলেন।
অবাছাই জুটি হিসেবে ভূপতি এবং পিয়ার্স জুটি উইম্বেলডন টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন এবং প্রতিটি সেটে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
দ্বিতীয় রাউন্ডে এই জুটি ২০০৪ মিশ্র দ্বৈত চ্যাম্পিয়ন ওয়েনি ও কারা ব্ল্যাক জুটিকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দেশে ফিরে ভূপতি বলেন, তিনি এটিপি’র নতুন প্রস্তাবিত পরীক্ষামূলক নিয়ম নিয়ে চিন্তিত নন।
