ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নিরপেক্ষ আম্পায়ারের দাবি জানিয়েছে পাকিস্তান
আগামী বছর ভারতের বিরুদ্ধে নিজেদের মাটিতে অনুষ্ঠেয় ওয়ান ডে সিরিজে তৃতীয় কোনও দেশের আম্পায়ারকে দায়িত্ব দেয়ার জন্য জোরালো আবেদন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি’র পরিচালক (ক্রিকেট অপারেশন) সালমান আলতাফ বলেন, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমাদের উত্থাপিত ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে তৃতীয় দেশের উভয় আম্পায়ার ব্যবহারের ব্যাপারটি নাকচ করে দিয়েছেন।
আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আইসিসি’র নিয়ম অনুযায়ী বর্তমানে ওয়ান ডে ম্যাচে একজন নিরপেক্ষ আম্পায়ার এবং আয়োজক দেশের একজন আম্পায়ার দায়িত্ব পালন করে।
