২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ হাজার পাউন্ড মূল্যমানের পুরনো অ্যাশেজ ব্যাটের সন্ধান লাভ

প্রায় ৩০ হাজার পাউন্ড মূল্যমানের পুরনো একটি অ্যাশেজ ক্রিকেট ব্যাটের সন্ধান পাওয়া গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আর এই মূল্যবান ব্যাটটি বাড়ির পুরনো জিনিসপত্রের মধ্যে খুঁজে পেয়েছেন বয়োবৃদ্ধ দুই বোন- জেন (৬০) ও পাওলিন (৬৬)।

‘দি মিরর’ পত্রিকা বলছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত ব্যাটটি ১৯৩০ সালের অ্যাশেজ সিরিজের সুভ্যেনির হতে পারে। দুই বোন জেন ও পাওলিন ধারনা করছেন, স্যার ডন ব্রাডম্যান ও স্যার জ্যাক হবস সহ বিখ্যাত ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাটটির ভালো মূল্য পাওয়া যাবে।

জেন জানান, ১৯৩১ সালে একটি র‌্যাফেলের মাধ্যমে তার মা এই ব্যাটটি পেয়েছিলেন। ৩০ হাজার পাউন্ডের ব্যাটটি পাওয়ার পর নাকি জেনের গলায় কফি পর্যন্ত আটকে গিয়েছিল।