২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট ক্যাম্পে যোগ দিচ্ছেন গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ইংলিশ কাউন্টিতে গ্লামোরগান দলের পক্ষে খেলা সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন এবং এ মাসের শেষের দিকে জাতীয় দলের সাথে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ভারতীয় দলের নতুন কোচ গ্রেগ চ্যাপেল দায়িত্ব নেয়ার পর এটাই হবে প্রথম প্রশিক্ষণ ক্যাম্প। আর তাই তিনি এ ক্যাম্পে সৌরভকে চেয়েছেন।

চ্যাপেলের পীড়াপীড়ির কারণেই সৌরভকে কাউন্টি লীগ ছেড়ে চলে আসতে হচ্ছে বলে জানা গেছে। বিসিসিআই সেক্রেটারি এস কে নায়ার জানান, গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে স্লো বোলিং রেটের জন্য সৌরভকে ৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে বাতিল করার যে আদেশ দিয়েছে তা এখনও বহাল রয়েছে।

বিসিসিআই এই আদেশ পুন:বিবেচনা করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছে। আইসিসি-র সিদ্ধান্তের উপর নির্ভর করছে, গাঙ্গুলী ২২ জুলাই নির্ধারিত ক্যাম্পে থাকবেন নাকি কাউন্টিতে ফিরে যাবেন।