২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ গাঙ্গুলীর ওপর আরোপিত ৬ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ওপর আরোপিত ছয় ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করেছে বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 02:54 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রনবির সিং স্বাক্ষরিত আইসিসি প্রধান এহসান মানিকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে এই আবেদন করা হয়েছে।

বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে রনবিং সিং মহেন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা রোববার চিঠিটি পাঠিয়েছি।

চিঠির মূল বিষয়বস্তু কি এ ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আইসিসি’র ইতোপূর্বে এ সংক্রান্ত একটি আপিলের সাথে আমরা একমত নই।

বিসিসিআই কতোদিনের মধ্যে এ চিঠির জবাব আশা করছে এ ব্যাপারে তিনি বলেন, আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি এবং আমি আশা করছি আইসিসি দ্রুত এর জবাব দেবে।     

গত এপ্রিলে  আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ম্যাচে বোলিং শেষ করতে নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত সময় নেওয়ায় আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক সৌরভের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেন। এর আগে এ ব্যাপারে আপিল করলেও আইসিসি শাস্তি বহাল রাখে।