২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় বারের মত ফেদেরার’র উইম্বলডন শিরোপা জয়

রজার ফেদেরার যে একজন উঁচুমানের টেনিস তারকা উইম্বেলডন পুরুষ এককে হ্যাটট্রিক বিজয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 11:41 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আমেরিকান অ্যান্ডি রডিককে ৬-২, ৭-৬, ৬-৪ সেটে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো উইম্বেলডন শিরোপা জয় করে নিলেন।

অসাধারণ এ জয়ের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের টেনিস তারকা ফেদেরার নিজেকে এক বিশেষ মর্যাদায় উত্তীর্ণ করলেন। ১৯৩৬ সাল থেকে শুরু হওয়া উইম্বেলডন টেনিস প্রতিযোগিতায় বিওন বর্গ ও পিট সাম্প্রাসের পর তিনিই তৃতীয় পরপর তিনবার শিরোপা জয় করা পেশাদার টেনিস তারকা। পিট সাম্প্রাস সাত বার এবং বিয়ন বর্গ পাঁচ বার এ শিরোপা জয় করেন।

বিশ্বের দ্বিতীয় বাছাই রডিককে টানা তিনবার ফাইনালে সুইস প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হতে হলো। ফলে উইম্বেলডন খেতাব জয় তার কাছে অধরাই রয়ে গেল।

ফেদেরার এবারের উইম্বডন খেতাব জয়ের মধ্য দিয়ে ২১টি টানা ফাইনাল জয়ের গৌরব অর্জন করলেন। ১৯৫৩-৫৫ সাল থেকে টনি ট্রাবার্টের পর তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রথম প্রধান পাঁচটি গ্রান্ড স্লাম ফাইনাল জয় করার মর্যাদা অর্জন করলেন।